Monday, April 22, 2019

তারাপীঠ মন্দিরে মুখ ঢেকে মিঠুন, দিলেন পুজো।


নিজস্ব প্রতিবেদন:- অসুস্থতার কাটিয়ে দীর্ঘ প্রায় ৪ বছর পরে সম্প্রতি বাংলায় পা রেখেছেন মিঠুন। এর আগে বাংলা নববর্ষের দিন শৈলশহর কার্শিয়াংয়ে একটি হোটেল উদ্বোধন করতে বাংলায় এসেছেন  তিনি।  আর আজ এলেন তারাপীঠ।কিন্তু মিঠুন যে তারাপীঠে  আসছেন, সেই খবর সম্পূর্ণ গোপনই রাখা হয়েছিল। ঠিক যেমনটা গোপন রাখা হয়েছিল তার কর্সিয়াং আসার খবর।



আজ তারাপীঠ  মন্দিরে প্রবেশের সময় মুখ ঢেকে রেখেছিলেন তিনি। একইভাবে পুজো দিয়ে বেরনোর সময়ও ঢাকা ছিল তাঁর মুখ।তবে  তাঁকে চিনতে বিন্দুমাত্র ভুল করেনি মন্দিরে  উপস্থিত জনতা।


 ।                    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

হাওড়ায় প্রথম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

NHT ওয়েব ডেস্ক:- শহর হাওড়া র অত্যন্ত বর্ধিষ্ণু গ্রাম আন্দুল। যদিও আন্দুল এখন শহুরে যাপনে অভ্যস্ত তবু  শিল্প সংস্কৃতি ও জ্ঞান চর্চায়  অগ্ৰভাগে থাকা এই আন্দুলের মুকুটে এবার নতুন পালক।আগামী ৩০ এপ্রিল আন্দুলে এই প্রথমবার আয়োজিত হতে চলেছে "হাওড়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল"।আন্দুল জয়জয়ন্তি হলে আগামী ৩০ তারিখ যার আনুষ্ঠানিক উদ্বোধন।



                      বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিরল প্রজাপতিদের লেন্সবন্দী করলেন হাওড়ার গবেষক।


পৃথ্বীশরাজ কুন্তী:'Pieridae' পরিবারভুক্ত সুদৃশ্য প্রজাপতি 'Small Salmon Arab'।এশিয়া ও আফ্রিকায় অবস্থান করলেও এদের দেখামেলা ভার।

এই বিরল প্রজাপতিদেরই লেন্সবন্দী করলেন গবেষক ড.সৌরভ দোয়ারী।পেশায় শিক্ষক সৌরভ দোয়ারী গবেষণার কাজে পূর্ব মেদিনীপুরের রসুলপুরের সমুদ্রতটে গিয়ে গত কয়েকদিন আগে দেখা পান এই বিরল প্রজাপতিদের।সৌরভ জানান,তিনি সেখানে তিনটি পুরুষ ও একটি মহিলা সালমন আরব দেখতে পান সাথে সাথেই লেন্সবন্দী করেন।তিনি আরও জানান,মূলত পশ্চিমবঙ্গের সমুদ্রউপকূল অঞ্চলে এদের দেখা মিললেও তা অত্যন্ত বিরল।

প্রজাপতিপ্রেমীদের কাছে এই চিত্তাকর্ষক প্রজাপতির দেখামেলা পরমপ্রাপ্তির বিষয়।

        স্মল সালমন আরব নামক প্রজাপতি লেন্সবন্দি করলেন গবেষক।

FOR ADVERTISING
PLEASE CONTACT
8910463117

ব্যতিক্রমী ভাবনা ভাবি দম্পতির। আশীর্বাদ নিতে বৃদ্ধাশ্রমে।

পৃথ্বীশরাজ কুন্তী: জননী জন্মভূমির থেকে শ্রেষ্ঠ হলেও সমাজের অসংখ্য 'মা'-এর শেষ বয়সের গন্তব্যস্থল হয় বৃদ্ধাশ্রম।কিন্তু,তার হৃদয় রয়ে যায় সন্তানের প্রতি।বছরের পর বছর সন্তানের অপেক্ষায় নীরবে-নিভৃতে প্রহর গুণে দিনকাটে মায়ের।আর গুণধর সন্তানদের মা'কে নিয়ে ভাবার কোনো অবকাশই থাকেনা।

অথচ সৌম্যজিৎ-দীপান্বিতার যুবার বারবার মন চায় সমাজের এইসমস্ত বঞ্চিত মায়েদের মাঝে কিছুটা সময় কাটাতে।

আগামী কয়েকদিনের মধ্যেই আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন উলুবেড়িয়ার বাসিন্দা দীপান্বিতা দত্ত ও সৌম্যজিৎ কোলে।সেই উপলক্ষে আমতার সেচ্ছা্সে্বী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'   এর ব্যবস্থাপনায় আজ তাঁরা আমতা-২ নং ব্লকের অমরাগড়ী যুব সংঘ পরিচালিত বৃদ্ধাশ্রমের মায়েদের কাছে আশীর্বাদ গ্রহণ করলেন এবং তাঁদের হাতে তুলে দিলেন নতুন শাড়ি ও মিষ্টি।নিজের পেটের সন্তান না হলেও ভাবি দম্পতির এই প্রয়াসে আবেগে ভাসলেন জনা কুড়ি আবাসিক।কেউবা দু'হাত তুলে আশীর্বাদ করছেন দম্পতি কারুর বা চোখের কোণ চিকচিক করে উঠছে।বৃদ্ধাশ্রমের আবাসিক মঞ্জু মুখোপাধ্যায়,জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়রা পেলেন নিজের পুত্রের সান্নিধ্য।সাময়িক হলেও পেলেন হারিয়ে যাওয়া মাতৃত্বের স্বাদ।

      বছর ২৪ এর যুবক পেশায় বেসরকারি বহুজাতিক         কোম্পানির কর্মী সৌম্যজিত ও বছর ২৩ এর ছাত্রী     দীপান্বিতার কথায় তাঁরা ভবিষ্যতেও এধরণের কাজ করতে   চান সমাজের বঞ্চিত মানুষের স্বার্থে।

Sunday, April 21, 2019

ক্যারম নিয়ে একদিনের অভিনব ওয়ার্কশপ।

NHT ওয়েব ডেস্ক:- গতকাল ২১ এ এপ্রিল আন্তর্জাতিক  মানের ২৯" ক্যারাম এর বিষয়ে একটি ওয়ার্কশপের   আয়োজন করেছিল ২৯" ক্যারম একাডেমী।
উদ্দেশ্য, বাংলার ক্যারম প্রতিভাদের জাতীয় স্তরে তুলে ধরা ।



এই শিক্ষামূলক কর্মশালায় হাতে কলমে খেলাটি শেখাতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিশিষ্ট খেলোয়াড়েরা। 
 পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বক্তারা তিনটি বিষয়ে তাদের বক্তব্য রাখেন।
বেসিক অফ ক্যারম (২৯") বিষয়ে বক্তব্য রাখেন মদন মোহন মুখার্জি।
আম্পায়ারিং অফ ক্যারম (২৯")
বিষয়ক বক্তব্য রাখেন শ্যামল দাস।
এছাড়াও ভারতীয় ক্যারম ও আন্তর্জাতিক ক্যারম এর বিষয়ে পর্যালোচনা করেন দ্বিবেন্দু সিমলাই। হাতে কলমে ক্যারম এর বিভিন্ন দিক জানা ও শেখার সুযোগ তো ছিলই।



এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ক্যারম (২৯") এর নিয়মাবলীর বইটির  বাংলা সংস্করণটির যেটির অনুবাদ করেছেন   ২৯" ক্যারম একাডেমী র সহ সম্পাদক  প্রদীপ্ত মুখার্জী।




Saturday, April 20, 2019

বাংলা যেন আগের বিহার।


১০ বছর আগে বিহারে যে অভিজ্ঞতা হয়েছিল, সেই একই রকম পরিস্থিতি পশ্চিমবঙ্গে। কোনও বিরোধী দলের নেতানেত্রী নন, বরং এমনটাই পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। প্রসঙ্গত, পক্ষপাতিত্বের  ভোটের দুদিন আগে আজই মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষ কে আপসারণ করেছে নির্বাচন কমিশন। 

বিশ্বের দীর্ঘতম কমিকস সিরিজের স্রষ্টা ।




হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...