রণতোষ মুখোপাধ্যায়:-সাঁতরাগাছি স্টেশন থেকে বেরোলেই জলযন্ত্রণা। আন্ডারপাস জুড়ে হাঁটু জল। একপাশের পাথরের স্ল্যাব দিয়ে সন্তর্পণে চলছে যাতায়াত। আন্ডারপাস ঢোকার আগে লম্বা লাইন। জলপারাপারের জন্য সেবা দিতে তৎপর রিকশা,কিন্তু সেবা নিতে ওই সামান্য পথ পেরোতে গুনতে হবে কড়কড়ে ৫০ বা ১০০টি টাকা। বর্ষার সময়ে বা বৃষ্টির পরের দিন দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখার সাঁতরাগাছি রেল স্টেশনের আন্ডারপাসে এটিই নিত্যদিনের ছবি।
দ্বিতীয় হুগলি সেতু তৈরি হওয়ার পরে ক্রমেই গুরুত্ব বাড়ছে সাঁতরাগাছি রেল স্টেশনের। বেশিরভাগ দূরপাল্লার ট্রেন এই স্টেশনে থামে। এখান থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন ছাড়েও। সাঁতরাগাছি স্টেশনের পাশেই কোনা এক্সপ্রেসওয়ে। এই রাস্তার এক দিক চলে গিয়েছে আন্দুলের দিকে। অন্য দিকে, দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতার রবীন্দ্রসদনে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে নবান্ন, ধর্মতলা, হাওড়ার মন্দিরতলা, ডুমুরজলা স্টেডিয়াম এবং হাওড়া জেলা হাসপাতালে যাওয়া যায়।
রেল স্টেশনের ছ’নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছুটা এগিয়েই কোনা এক্সপ্রেসওয়ে। এটি একমুখী রাস্তা। আন্ডারপাসের পাশের সিঁড়ি দিয়ে রাস্তায় উঠে সহজেই শহরতলির বাস ধরা যায়। কিন্তু কলকাতা, হাওড়া বা নবান্নে যেতে গেলে আন্ডারপাস দিয়ে যাওয়া ছাড়া কোনও উপায় নেই। তা ছাড়া রাস্তার দু’টি লেনের মাঝে রেলিং থাকায় রাস্তা পার হওয়া যায় না। আবার শহরতলি থেকে সাঁতরাগাছি রেল স্টেশনে আসতে হলেও এই আন্ডারপাসই ব্যবহার করতে হয়। অথচ বর্ষার সময় প্রায় প্রতি দিনই আন্ডারপাসে জল জমে থাকে। প্রতি দিন কয়েক হাজার যাত্রী এই পথ ব্যবহার করেন। দীর্ঘ দিন এই অবস্থায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। ছবি:-অর্পণ দাস।

No comments:
Post a Comment