তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কোতোয়ালি ভবন। বিক্ষোভের লক্ষ্য মৌসম বেনজির নুর। আজ বেলা বারোটা নাগাদ কোতোয়ালি ভবনে বিক্ষোভ শুরু করেন দলের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের বক্তব্য, ব্লক স্তর বা পঞ্চায়েত নতুন কমিটিতে পুরোটাই কংগ্রেসের কর্মীদের জায়গা হয়েছে। নামটাই যা তৃণমূল। কারণ কংগ্রেস ছেড়ে যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন তাঁদের নিয়েই তৈরি হয়েছে এই কমিটি। আদি তৃণমূলের কাউকেই এখানে ঠাঁই দেওয়া হয়নি । এই অভিযোগে বেলা বারোটা নাগাদ প্রায় এক হাজার তৃণমূল কর্মী সমর্থক ঘিরে ফেলেন কোতোয়ালি ভবন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মৌসম।
Subscribe to:
Post Comments (Atom)
হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে
অর্পণ দাস: হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...
-
N H T ওয়েব ডেস্ক:- পার্কিংকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়া পুরসভা ও আদালত চত্বর। পরিস্থিতি আয়ত্তে আনতে নামাতে হয ব়্যাফ। পরিস...
-
রণতোষ মুখোপাধ্যায়:- চাঁদিফাটা রোদ্দুর , গলছে পিচ, পুড়ছে চামড়া। রাস্তায় বেরিয়ে গলা শুকিয়ে কাঠ। আর এই মুশকিল আসানে লস্যি থেকে আখের রস...
-
রণতোষ মুখোপাধ্যায়:-চন্দননগরের পিয়ালী এভারেস্ট শীর্ষে আরোহণের লক্ষ্যমাত্রা নিয়ে পাড়ি দিয়েছিলেন বেশ কয়েকদিন আগে। দরিদ্র পরিবার থেকে উঠে ...

No comments:
Post a Comment