Wednesday, July 17, 2019

কাটমানি কড়া নাড়ল নবান্নের দরজায়! সাতসকালে বিজেপির যুব মোর্চা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- রাজ্য, জেলা ঘুরে এবার কাটমানি  কড়া নাড়ল   নবান্নের দরজায়। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে নবান্নের সামনে বিক্ষোভ শুরু করেন বিজেপির যুব মোর্চার মহিলা কর্মীরা। সঙ্গে স্লোগান ওঠে ‘জয় শ্রী রাম,’ ‘ভারতমাতা কি জয়!’ মহিলা মোর্চাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের। কয়েকজনকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।



এদিকে, নবান্নের সামনে এমন বিক্ষোভ দেখানোয় নবান্নের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।যা নিয়ে রীতিমত  ক্ষুব্ধ পুলিশের শীর্ষ আধিকারিকরা। নিরাপত্তার ফাঁক গলে কী ভাবে নবান্নের মেন গেটের সামনে পৌঁছে গিয়েছিলেন জনা কুড়ি মোর্চা কর্মী, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, যাঁরা সেই সময়ে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...