Wednesday, July 17, 2019

বিজেপি যুব মোর্চার হনুমান চালিশা পাঠ কর্মসূচী কে ঘিরে ধুন্দুমার হাওড়ায়


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- মঙ্গলবার উত্তর হাওড়ার ডবসন রোডে হনুমান মন্দিরের সামনে হনুমান চালিসা পাঠ কে কেন্দ্র করে  বিজেপির যুব মোর্চার কর্মী ও হাওড়া সিটি পুলিশের মধ্যে ধুন্দুমার । মহিলা মোর্চার কর্মীরাও  সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। আচমকাই এলাকা উওপ্ত হয়ে ওঠে।

গত দুটি মঙ্গলবারেও হনুমান চালিশা পাঠের একই  কর্মসূচি রেখেছিলেন স্থানীয় বিজেপি নেতারা৷ তবে তখন বিষয়টি নিয়ন্ত্রণের মধ্যেই ছিল৷ মঙ্গলবার সেই কর্মসূচিতে হাজির হন বিজেপির যুব মোর্চার নেত্রী ইসরত জাহান৷ নিজে হাতে করে উপস্থিত সবার মধ্যে বিলি করেন হনুমান চালিশার বই৷



জেলা বিজেপির বক্তব্য, প্রত্যেক শুক্রবার জিটি রোড বন্ধ করে একটি সম্প্রদায়ের মানুষ নমাজ পাঠ করছে।
এর প্রতিবাদে আগেই প্রতীকী আন্দোলন হিসেবে জিটি রোড বন্ধ করে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পাঁচ বার হনুমান চালিশা পাঠ করা হয়। ভবিষ্যতে রাস্তা জুড়ে নমাজ পড়া বন্ধ না হলে, প্রত্যেক মঙ্গলবার জেলার সমস্ত হনুমান মন্দিরের সামনে রাস্তা বন্ধ করে হনুমান চালিশা পাঠ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। তারই রেশ এদিনের ঘটনা বলে মনে করা হচ্ছে৷

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...