HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- মদন মিত্রের পর এবার রোজভ্যালি কাণ্ডে ইডির নিশানায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগামী ১৯ জুলাই বেলা ১২টার মধ্যে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। উল্লেখ্য, গতকাল অর্থাৎ সোমবার ইডির দফতরে তৃণমূল নেতা মদন মিত্রকে তলব করে দফায় দফায় জেরা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তৃণমূলের লোকসভা সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়কেও।সূত্রের খবর, আগামী ১২ জুলাই সিজিও কমপ্লেক্সে বেলা ১২ টার মধ্যে বীরভূমের দু’বারের সাংসদ শতাব্দী রায়কে ডাকা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী। ওই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয় বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কী কারণে আর্থিক লেনদেন হয়েছে তা জানতেই তলব বলে সূত্রে খবর।

No comments:
Post a Comment