Wednesday, June 19, 2019

দর্জির দোকানের আড়ালে অস্ত্র কারবার, বারুইপুরে পুলিশের জালে অস্ত্র কারবারি


 News H Times ডিজিটাল ডেস্ক:-  পেশায় দর্জি মিস্ত্রি। কিন্তু দর্জির কাজের আড়ালে মূলত আগ্নেয়াস্ত্র বিক্রি-ই ছিল ধৃতের প্রধান ব্যবসা। কিছুদিন আগে গোপন সূত্রে খবর পেয়ে শওকত মোল্লার বাড়িতে হানা দেয় পুলিস। কিন্তু সেবার ব্যর্থ হয়ে খালি হাতে হাতে ফিরতে হয় তাদের। যদিও শেষমেশ পুলিশের ফাঁদে পড়লো ওই অস্ত্র ব্যবসায়ী ।  উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র সহ তাজা কার্তুজ ।

বকুলতলা থানার অন্তর্গত রঘুনাথপুরের বাসিন্দা শওকত মোল্লা পেশায় দর্জি মিস্ত্রী । বাড়িতে দর্জির কাজের আড়ালে মূলত তার প্রধান ব্যবসা ছিল আগ্নেয়াস্ত্র বিক্রি । মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রূপ ও বকুলতলা থানার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ বাহিনী হানা দেয় মোহিষমারি এলাকায় । একটি আটো সহ আটক করে শওকত মোল্লাকে । অটোর মধ্যে কাপড়ে জড়ানো অবস্থায় উদ্ধার হয় সাতটি লং ব্যারেল পাইপ গান , একটি ছোট পাইপ গান ও একটি সেভেন এম.এম পিস্তল । সঙ্গে বারো বোরের পনেরো টি কার্তুজ , সেভেন এম .এম পাঁচটি ও এইট এম.এম একটি কার্তুজ ও একটি ম্যাগাজিন ।


No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...