Tuesday, June 18, 2019

রাতের কলকাতায় মহিলাদের সুরক্ষায় ফের প্রশ্নচিহ্ন , এক্সাইডে নিগৃহীত প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্ত


News H Times ডিজিটাল ডেস্ক:- এই  কলকাতা শহরেকে তিনি চেনেন না । এই শহরে এর আগে এমন  অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি তাঁকে। গতকালের রাতের বিভীষিকার কথা স্মরণ করতে দিয়ে আক্রান্ত ঊষষী সেনগুপ্তের মত, শহরের প্রাণকেন্দ্রে গাড়িতে হামলা করছে একদল  ভয়ডরহীন যুবক।

গতকাল মধ্যরাতে কলকাতায় প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্তকে নিগৃহীত করে বাইকবাহিনী। এমনকি তাঁর বাড়ি পর্যন্ত তারা তাড়া করে বলে অভিযোগ। ঊষসীর উবের চালককে মারধর করা হয়। তাঁর ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিস। অভিযুক্তরা হল, শেখ রোহিত, ফরদিন খান, শেখ সাবির আলি, শেখ গনি, ইমরান আলি, শেখ ওয়াসিম ও শেখ আতিফ। 

 নিজের ফেসবুক পোস্টে  ঊষষী লিখেছেন, এক্সাইড মোড়ে যখন তাঁর গাড়ির উপরে হামলা করছে দুষ্কৃতীরা, তখন পাশে ময়দান থানার দ্বারস্থ হন তিনি। কিন্তু ময়দান থানার অফিসার তাঁকে পরামর্শ দেন, এটা ভবানীপুর থানার অধীনে। এরপর লেকগার্ডেনসে ফের ওই যুবকরা ঘিরে ধরে ঊষসীকে। তখন চারুমার্কেট থানায় যান তিনি। কিন্তু রাতে থানায় কোনও মহিলা অফিসার ছিলেন না। এমনকি এফআইআর নিতেও অস্বীকার করা হয় বলে অভিযোগ ঊষসীর। তবে তাঁর নাছোড় মনোভাব দেখে এফআইআর নিতে বাধ্য হয় থানা।


পুলিসকে কাঠগড়ায় তুলেছেন ঊষসী সেনগুপ্তর বাবাও। তাঁর প্রশ্ন, রাত সাড়ে এগারোটায় মেয়ে ঘরে ঢুকতে পারবে না? একইসঙ্গে পুলিসের ভূমিকা নিয়ে ক্ষোভ আড়াল করেননি তিনি। বলেন,''রাতে চারু মার্কেট থানায় মহিলা অফিসার ছিলেন না। এক্ষেত্রে বাড়িতে এসে এফআইআর নিতে হয়। কিন্তু এফআইআর নিতে অস্বীকার করে চারু মার্কেট থানার পুলিস। পরে জোরাজুরি করায় এফআইআর নিতে বাধ্য হয়।





No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...