News H Times ডিজিটাল ডেস্ক:-লোকসভা নির্বাচনের পর থেকে একাধিক ইস্যুতে চলছে তৃণমূল-বিজেপি তরজা, যার নবতম সংযোজন, রাস্তা আটকে নমাজ পাঠ নিয়ে বিরোধিতা করে রাস্তা আটকে হনুমান চালিশা পাঠ কর্মসূচী ।
প্রতি শুক্রবার মসজিদে বিশেষ নমাজ পাঠ করেন মুসলমান ধর্মাবলম্বীরা৷ অনেক সময় মসজিদ সংলগ্ন রাস্তায় বসেও নমাজ পাঠ করেন তাঁরা৷ তার জেরে যানজটের সমস্যা তৈরি হয় । জুম্বাবারে রাস্তায় নমাজ পাঠের জেরে যানযটের এই সমস্যাকে ইস্যু করেই এবার ময়দানে গেরুয়া শিবির ।
এই প্রসঙ্গে হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি ওপি সিং বলেন, ‘‘প্রতি শুক্রবার নমাজের জন্য গ্র্যান্ড ট্যাংক রোড-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে যায়৷ রোগী মারা যাচ্ছেন৷ অফিসযাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না৷ তাই শুক্রবারের নমাজের পালটা হিসাবে এবার থেকে মঙ্গলবার রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করবেন বিজেপি কর্মী সমর্থকরা৷ গতকাল হাওড়ার বালিখালের কাছে রীতিমতো রাস্তা আটকে হনুমান চালিশা পাঠও করেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক৷
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস হাওড়া জেলার (সদর) সভাপতি তথা সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘আমরা নমাজ পাঠ জন্ম থেকে দেখে আসছি। এটা একটা ধর্মীয় রীতি। বিজেপি এসব করে রাজ্যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে চাইছে।’’

এলাকায় যদি একটি মসজিদ রয়েছে তো মন্দির রয়েছে 20 টি তাহলে মন থেকে বুঝতে হবে.এছাড়া ও আমাদের মসজিদ নিজস্স দানের জায়গায় রয়েছে.মন্দির বেশির ভাগ সরকারি জায়গায়.যেগুলি রাস্তার পাশে তৈরী বেশির ভাগ যার কারণে কোনোরকম ভাবে রাস্তা চওড়া হচ্ছে না .এখন এমন অনেক জায়গায় বিশেষ করে নলহাটি বীরভূম এলাকায় যে রাস্তা গুলি রয়েছে টা মন্দির গুলি সরকারি রাস্তার মাঝখানে আছে .এছাড়া নলহাটি স্টেশন একটি মাঝখানে মন্দির থাকার কারণে যা আম পাবলিক কে সমস্যার সম্মখিন হতে হয়.তাহলে কি আমরা বলবো কি রাস্তার পাশে স্টেশন আমরা মসজিদ বানাবো না ভারতের আমরা শান্তি না অশান্তি চাই সেটা বুঝে সুজে বলবেন আমাদের নলহাটি এলাকায় মুসলিম আবাদির সংখ্যা অনেক অনেক বেশি তাই বলে কি আমরা হিন্দুদের মারবো না জোর করে আল্লাহ আকবার বলা করবো না মুসলিম সমাজ এটা শিখায়নি কিন্তূ হিন্দু সমাজ এটা শিখিয়েছে বলে আজ পৃথিবী তে হিন্দুদের আমরা উগ্রপন্থি বলতে আমাদের দ্বিধাবোধ হবে না .
ReplyDelete