রণতোষ মুখোপাধ্যায়:- বাঙালির একান্ত আপন, সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গোয়েন্দা ফেলু মিত্তির ওরফে ফেলুদার ৫০ বছর সদ্য পেরিয়েছে। সেই চরিত্রের স্রষ্টা ও সৃষ্টিকে শ্রদ্ধা ও স্মরণে কলকাতার নিউটাউনে তৈরি হল প্রথম ফেলুদা থিম পার্ক। নাম দেওয়া হয়েছে 'সোনারকেল্লা উদ্যান'। এই পার্কে এলেই যেমন দেখা মিলবে উঠের পিঠে চড়া লালমোহনবাবু ও তোপসেকে তেমনই দেখা যাবে অমর সৃষ্টি জয়বাবা ফেলুনাথের সেই খল চরিত্র মগনলাল মেঘরাজকেও। সোনার কেল্লা উদ্যানে দেখতে পাওয়া যাবে সত্যজিতের হাতে আঁকা স্কেচ এবং গুপি-বাঘাকে।
পার্কের মাঝ বরাবর সুদৃশ্য ফোয়ারাকে কেন্দ্র করে গড়ে ওঠা পাঁচিলগুলোতে ফুটে উঠেছে ফেলুদার স্কুল-কলেজ এবং তথ্যসহ সম্পূর্ণ জীবনপঞ্জি। ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ফেলুদা ব্যবহৃত কোল্ট পয়েন্ট থ্রি টু রিভালবার, বাইনোকুলার ইত্যাদি। অপর একটি দেওয়ালে উল্লেখিত লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর সেই বিখ্যাত সবুজ অ্যাম্বাসাডার, বুমেরাং, নেপালি কুকুরি, জপযন্ত্র এবং স্মোক বোম্বের ছবি, ফেলুদা ব্যবহৃত মাউন্টারিং বুট, তোপসের রিউবিক পাজেলের ছবি ইত্যাদি।

সত্যজিৎ রায় চিত্রিত ফেলুদা গল্পে ব্যবহৃত নানা স্কেচের পাশাপাশি সত্যজিৎ পরিচালিত দুই ফেলুদা ছায়াছবির সেই বিখ্যাত দৃশ্য, যেমন দশাশ্বমেধ ঘাটে চায়ের কাপ হাতে ফেলুদা, কিংবা ড্রইং রুমে সকলের সঙ্গে আলাপচারিতায় ফেলুদারূপী সৌমিত্র চট্টোপাধ্যায়; , -সবকিছুই নিপুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে পার্কের ভিতরের সেরামিক দেওয়ালগুলিতে।
প্রতিদিন সকাল ছ’টা থেকে সাড়ে ন’টা এবং বিকেল তিনটে থেকে সন্ধে সাড়ে ছ’টা অবধি খোলা থাকে এই পার্ক।
খাস কলকাতার উপকণ্ঠে একটা আস্ত নতুন পার্ক তাও আবার বাঙালিদের অত্যন্ত প্রিয় চরিত্র ফেলুদাকে নিয়ে ! তাহলে আর সাত-পাঁচ না ভেবে এই উইকেন্ডে বাঙালির নতুন ডেস্টিনেশন হোক সোনার কেল্লা উদ্যান, মগজাস্ত্র নিয়ে আপনাদের অপেক্ষায় আপনাদের প্রিয় ফেলুদা।

No comments:
Post a Comment