Thursday, June 20, 2019

রণক্ষেত্র ভাটপাড়া, মৃত দুই । জারি হল ১৪৪ ধারা । নবান্নে জরুরি বৈঠক


 News H Times ডিজিটাল ডেস্ক:- সকাল থেকে বোমা, গুলিতে দফায় দফায় রণক্ষেত্র ভাটপাড়া৷ দুজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে৷ জারি করা হয়েছে ১৪৪ ধারা৷
আজ কাঁকিনাড়ায় নতুন থানা উদ্বোধনে অশান্তি ছড়ায় ভাটপাড়ায়। রণক্ষেত্র হয়ে ওঠে ভাটপড়া। থানার ২০০ গজের মধ্যে চলে বোমাবাজি। শূন্যে ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিস। গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। গুলিতে নিহত রামবাবু সাউ ফুচকাওয়ালা ও সন্তোষ সাউ মিষ্টির দোকানের কর্মচারী। সংঘর্ষে আরও কয়েকজন জখম হওয়ার খবর মিলেছে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নবান্নে জরুরি বৈঠকের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইন শৃঙ্খলা) প্রমুখ৷

 ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনি এবং কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে৷



No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...