News H Times ওয়েব ডেস্ক:- ছুটির আমেজে থিকথিকে ভীড় সৈকত শহর দীঘায়।আর এই সূযোগে গোটা দীঘা জুড়ে অধিকাংশ হোটেলে শুরু দেদার কালোবাজারি। শুরুটা হয়েছিল ৫ জুন ঈদের দিন সকাল থেকেই।'হোটেল হাউসফুল' এই বুলিয়ে চড়তে শুরু করে হোটেল ভাড়ার পারদ।যে ঘর এমনি সময় ৩০০-৩৫০টাকায় মেলে তা বেড়ে হয়ে যায় ৮০০ থেকে ১০০০এ।
দীঘায় হোটেল নিয়ে এই কালোবাজারি চরম পর্যায়ে পৌঁছায় গতকাল শনিবার। এমনিতেই উইকেন্ডে ভিড় থাকে দীঘায় তাছাড়াও ঈদের পর মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ ভিড় জমিয়েছেন এই সৈকতশহরে।আর পর্যটকদের এই ভরা মরসুমে এক শ্রেণীর হোটেলের নজিরবিহীন কালোবাজারির কারনে গতকাল হোটেলভাড়া বেড়ে হয় ৪হাজার থেকে ৫ হাজারে। এই বিপুল টাকায় ঘর নিতে না পেরে দূরদূরান্ত থেকে আসা অনেক পর্যটক পরিবার নিয়ে খোলা আকাশের নীচে রাত কাটাতে বাধ্য হয়েছেন।আর সবটাই হয়েছে একেবারে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায়।
দীঘা হোটেলিয়ারর্স অ্যাসোসিয়েশনের পরিচিত বুলি ,(
কালোবাজারি হয় না দীঘায়) এটা হলেও বাস্তব এটাই, আজও অধিকাংশ হোটেলে প্রকাশ্যে ঝোলানো থাকেনা থাকেনা ঘর ভাড়ার রেট চার্ট। নির্দিষ্ট কিছু হোটেল নির্দিষ্ট দর বেঁধে ব্যবসা করলেও অধিকাংশ হোটেল ই 'ঝোপ বুঝে কোপ' মারেন। হোটেল নিয়ে এই কালোবাজারির কারনে দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের যদি খোলা আকাশের নিচেই রাত কাটাতে হয় তাহলে নতুন ভাবে সেজে ওঠা দীঘায় এ এক 'ব্ল্যাক স্পট'।



No comments:
Post a Comment