News H Times ওয়েব ডেস্ক : বিজেপির বিজয়মিছিল ঘিরে ধুন্ধমার গঙ্গারামপুর। রক্ত ঝরলো পুলিশ এবং বিজেপি সমর্থক উভয়েরই । বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি কর্মী, সমর্থকরা। লাঠিচার্জ করল পুলিস। লাঠির ঘায়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি করারও অভিযোগ উঠেছে বিজেপি কর্মী, সমর্থকদের বিরুদ্ধে।জখম পুলিসকর্মীও। সব মিলিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়।
উল্লেখ্য, নিমতায় নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে আর কোনও বিজয়মিছিলের অনুমতি দেওয়া হবে না। তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, বিজয় মিছিলের নামে জেলায় জেলায় তাণ্ডব করছে বিজেপি। দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। সন্ত্রাস ছড়ানো হচ্ছে। তাই আর বিজয় মিছিলের অনুমতি দেবে না প্রশাসন।

No comments:
Post a Comment