News H Times ওয়েব ডেস্ক:- কথায় আছেআছে ছুঁলে আঠারো ঘা, পুলিশে ছুঁলে ঠিক কত এই মুহূর্তে মনে পড়ছে না।তবে ডাক্তার ছুঁলে ধরে নিন কমপক্ষে ৮০০-১০০০টাকা ভিজিট তারপর নানান টেস্ট ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি শোনেন ডাক্তারের ফিস মাত্র পাঁচ টাকা , নির্ঘাত ভিরমি খাবেন ।কি বললেন, হোমিওপ্যাথি ডাক্তার? না মশাই,রীতিমত পড়াশোনা করা অ্যালোপ্যাথিক ডাক্তার।এককালে মেডিকেল কলেজের লেকচারার ছিলেন। তিনি কালনার মানুষের কাছে ঈশ্বর, ডঃ শ্রী গৌরাঙ্গ গোস্বামী।আজও নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে চলেছেন। রাত দুটো হোক বা তিনটে রোগী ফোন করলে কোনো বিরক্ত নেই ওনার। আজকের দিনেও যখন এক ভাঁড় চা মেলে পাঁচ টাকায় তখন একজন এমবিবিএস ডাক্তারের ফিস মাত্র পাঁচ টাকা,বাবা যায়! 5 ইচ্ছে করলেই তিনি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে রোগীদের কাছ থেকে নিতেই পারতেন ৫০০ -১০০০ টাকা অথচ আজও এক পলক তাকিয়েও দেখেন না রোগীরা কে কি দিলো।
আজকের এই দু:সময়ে একদল অর্থগৃধ্ন্যু চিকিৎসকের জন্য ক্ষ চিকিৎসা নামক শব্দটি যখন সেবার পরিবর্তে ব্যবসার সমার্থক হয়ে দাঁড়িয়েছে তখন গৌরাঙ্গ বাবুদের
মতো মানুষ এই অসাড় সমাজে এক অনুসরণযোগ্য ব্যতিক্রম।
তথ্য সহায়তা:-- রিন্টু দাস।



No comments:
Post a Comment