Wednesday, May 29, 2019

বেআইনি নির্মাণের স্বর্গরাজ্য হাওড়া, পর্দা ফাঁস হাওড়া টাইমস 'র


News H Times ওয়েব ডেস্কবে- আইনি নির্মাণের স্বর্গ রাজ্য হয়ে উঠেছে হাওড়া শহর। প্রশাসনের সর্বোচ্চ কার্যালয় এই শহরে অথচ ক্রমশ জতুগৃহে পরিণত হওয়া এই শহরে আইন ভাঙাটাই এখন আইনে পরিণত হয়েছে।
কখনও কেউ শুনেছে, জরিমানা দিলে  বেআইনি নির্মাণ আইনি হয়ে যায়!শিব ঠাকুরের আপন দেশে মাসখানেক আগেও এরকম নিয়ম চালু ছিল হাওড়া পুরনিগমে।তাতে ফল যা হবার হয়েছে।একের পর এক বেআইনি নির্মাণ, থুড়ি, জরিমানা দেওয়া  আইনি নির্মাণ  বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই শহরে। জরিমানা নিয়ে বেআইনি কে আইনি করার এই সৎ প্রচেষ্টায় পকেট ভরেছে প্রশাসনের 'আলপিন থেকে এলিফ্যান্ট' সক্কলের।

                     ব্যতাইতলা সংলগ্ন এলাকায়
                     সরু গলির মধ্যেই মাথা তুলেছে
                     বহুতল।সামনেই বরো ৬ কার্যালয়।

বেঙ্গল মিউনিসিপ্যাল আইন অনুযায়ী চারতলা একটি বাড়ির অনুমোদন দিতে গেলে দেখতে হবে  সেখানে সামনে কমপক্ষে ১৫ ফুটের রাস্তা থাকতে হবে। বহুতলের ক্ষেত্রেও আইন স্পষ্ট।অথচ বাম আমল থেকেই আইন ভাঙার যে স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখা যেত এখন তা একেবারে পূর্ণ দৈর্ঘ্যের,বক্স অফিসে হিট।আর তাই বাম আমলের  ১০ ফুট কমতে কমতে আজ দু থেকে আড়াই ফুট গলির মধ্যেও পাঁচতলা বিল্ডিং মাথা তুলেছে। কোনও রকম দূর্ঘটনা ঘটলে দমকলের ইঞ্জিন যেমন ঢুকতে পারবেনা তেমনই আশে পাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হবে । ক্রমশঃ-



No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...