প্রার্থী র আরও অভিযোগ, তা মানতে নারাজ ওই সিআরপিএফ জওয়ান৷ প্রসূনবাবুর কাছে তাঁর প্রার্থী সম্বলিত সমস্ত কাগজপত্র দেখতে চান বলে অভিযোগ৷ প্রার্থী নিজের সঙ্গে থাকা আই কার্ড দেখালেও কাজ হয়নি৷ উল্টে প্রসূন নিজে বুথের ভিতরে ঢুকতে চাইলে ক্ষেপে যান ওই সিআরপিএফ জওয়ান৷ ধাক্কা মেরে বুথ থেকে বের করে দেওয়া হয় এবং লাঠি দিয়ে আঘাত করা হয় হাওড়ার ঐ হেভিওয়েট প্রার্থীকে৷ তাঁর হাতে, মুখে আঘাত লাগে৷
শুধু প্রার্থীই নন, গণ্ডগোলের সময় পরিস্থিতি সামলাতে গেলে আক্রান্ত হয়েছেন প্রসূনের আপ্ত সহায়ক ইন্দ্রনীল বসুও৷ তাঁকে রীতিমত মাটিতে ফেলে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ৷ ইন্দ্রনীল বেশ জখম হয়েছেন বলে খবর৷ প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, মদ্যপ অবস্থায় ভোটের কাজ করছেন ওই সিআরপিএফ জওয়ান৷ তাই তাঁর এমন আচরণ৷ প্রার্থী আক্রান্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়ার জেলা তৃণমূল সভাপতি অরূপ রায়৷ পরে তাঁরা দাশনগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন৷ কমিশনেও অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তাঁরা৷



It is not true that CRPF persons are dranker within 100 meter why slogan & souting was happend
ReplyDelete