Wednesday, May 22, 2019

দরজা খুলল পুরীর নন্দনকানন ১৮ দিন পর


News H Times ওয়েব ডেস্ক:- ঘূর্ণিঝড় ফণীর তান্ডবে  ওডিশার প্রায় সমস্ত পর্যটনস্থলই বন্ধ হয়ে যায়। অবশেষে দীর্ঘ প্রায় ১৮ দিন পর দরজা খুলল ওডিশার অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল নন্দনকানন চিড়িয়াখানার দরজা।

উল্লেখ্য, গত ৩ মে ওডিশায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফণী। গোটা ওডিশা বিধ্বস্ত হয়ে যায় এই ঝড়ের অভিঘাতে, ভেঙে পড়ে পরিবহন, বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা। সেইসময় বন্ধ করে দেওয়া হয় পুরীর নন্দনকানন চিড়িয়াখানাও। পশুপাখিদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।
সেই থেকে বন্ধই ছিল ওই চিড়িয়াখানা। অবশেষে তা খুলল মঙ্গলবার। পশুপাখিদেরও আনা হল নিজের নিজের জায়গায়।
তবে এখনও ভাল রকম  ধ্বংসের চিহ্ন বহন করছে পুরী। এখন ও বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিহীন।জলের সমস্যা মিটেছে কিছুটা।  কার্যত পর্যটকশূন্যই বলা যায় পুরী। হাতে গোনা কিছু পরযটপ আসছেন। হোটেল গুলোতে মেরামতি চলছে জোরকদমে। দ্রুত এই পরিস্থিতির পরিবর্তিত হয়ে পর্যটকরা আবার পুরীমুখী হবেন বলেই আশা প্রশাসনের।
                              Vedio A Shim



No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...