Wednesday, May 22, 2019

বাবা ঘুরে ঘুরে শাঁখা ফেরি করেন, মাধ্যমিকে ছেলের অভাবনীয় সাফল্য


 News H Times  ওয়েব ডেস্ক:-  দীপক নন্দী গ্রামে ঘুরে ঘুরে শাঁখা ফেরি করেন।তবে আগের মতো আর সেভাবে শাঁখা বিক্রি না হওয়ায় সংসারে নিত্য অভাব অনটন।এই চরম অভাব অনটনের মধ্যেও দীপক বাবুর ছেলে সৌরভের মাধ্যমিকে চমকপ্রদ সাফল্য। প্রত্যন্ত গ্ৰাম ডালিয়ার সৌরভ নন্দী মাধ্যমিকে ৬৭৬ নম্বর পেয়ে পরিবার ও গ্ৰামের মুখ উজ্জ্বল করেছে।
সৌরভ মুরারইয়ের রতনপুর যোগেন্দ্রনারায়ণ ইন্সটিটিউশনের ছাত্র। নিজের গ্ৰামে কোনও স্কুল না থাকায় দু'টি গ্ৰাম পেরিয়ে এই স্কুলে পড়তে আসতে হত তাকে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাপ্পাদিত্য নন্দীর কথায়,একটি প্রত্যন্ত এলাকা থেকে এই ফলাফলের কৃতিত্ব ওর একার।
যদিও সৌরভ তার এই সাফল্যের পিছনে স্কুলের শিক্ষকদের অবদান সব থেকে বেশি বলে জানাতে দ্বিধা করেনি।

ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সৌরভ। আর ছেলের এই সাধ  ভাবিয়ে তুলেছে তার অভিভাবকদের। ছেলের সাধ পূরণ করতে শেষ সম্বল জমিটুকু বেচে দিলে সংসার চলবে কিভাবে তা ভেবেই এখন বালিয়া গ্রামের বাড়িতে দুশ্চিন্তার কালো মেঘ জমতে শুরু করেছে। সৌরভও এই সত্য সম্পর্কে অবগত,তাই তার আবেদন,সরকারি , বেসরকারি সাহায্য বা কোনও সহৃদয় ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তবেই আমার ইচ্ছাপূরণ সম্ভব।


No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...