Saturday, May 25, 2019

-মানুষের জন্য একটু বেশিই কাজ করে ফেলেছি

News H Times ডিজিটাল ডেস্ক: ‘সাধারণ মানুষের জন্য একটু বেশিই কাজ করে ফেলেছি। এত কাজ করা হয়তো উচিত হয়নি। এবার দলের জন্য বেশি সময় দেব।’ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমবার সাংবাদিক বৈঠকে এসে এমন মন্তব্যই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা নির্বাচনে এরাজ্যেও অভূতপূর্ব গেরুয়া ঝড়ে ১৮টি আসন দখলে নিয়েছে বিজেপি। ২২টি আসনে জিতে কোনওক্রমে মুখ রক্ষা হয়েছে তৃণমূলের। এমন পরিস্থিতিতে নিজেদের ভুল ত্রুটি না খুঁজে সোজাসুজি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে ভোট জয়ের চেষ্টা করেছে বিজেপি। আর গোটা বিষয়টিতে সাহায্য করেছে নির্বাচন কমিশন।

এর  পর ই আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ দু’টাকা কিলো চাল পেয়েছে। স্বাস্থ্য সাথী, সবুজ সাথী সবই পেয়েছে। তারপরেও কেউ খুশি নয়। সাধারণ মানুষের জন্য মনে হচ্ছে একটু বেশিই কাজ করে ফেলেছি। এত কাজ করা হয়তো উচিত হয়নি। এবার দলের জন্য বেশি সময় দেব। কারণ ইস্তেহারের সব কাজই সারা হয়ে গিয়েছে। 

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...