News H Timesওয়েব ডেস্ক:- তার অপরাধ, একটা ডিম বেশি চেয়েছিল।আর তাতেই রেগে গিয়ে বছর তিনের ঐ শিশুর প্যান্টের ভিতর গরম খিচুড়ি ঢেলে দিল এক অঙ্গনওয়াড়ির কর্মী। নির্মম এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের খিদিরপুরে৷ ঘটনায় শরীরে নিম্নাংশ প্রায় সম্পূর্ণই পুড়ে যায় ঐ এক রত্তির৷ জানা গিয়েছে, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় শিশুটি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে খিদিরপুর ১ নম্বর আইসিডিএস কেন্দ্রে শুক্রবার সকালে ওই ঘটনার পরে আপাতত কেন্দ্রটির গায়ে তালা পড়েছে। ওই দিন রাতেই ঐ অঙ্গনওয়াড়ি কর্মী চাঁদ সুলতানার বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় জামিন অযোগ্য ধারায় অভিযোগ করেছেন আক্রান্ত শিশুটির মা মিনু বিবি। তবে ওই দিন বিকেল থেকেই চাঁদ সুলতানার খোঁজ মেলেনি। রঘুনাথগঞ্জের বিডিও সৈয়দ মাসুদুর রহমান বলেন, “এটা কেউ করতে পারে! বেশ কিছুটা পুড়ে গেছে শিশুটির। ওই কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।” জেলা আইসিডিএস প্রকল্পের ব্লক অধিকর্তা প্রত্যয় সরকার বলেন, “কড়া ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে। ওঁকে আর কাজেই রাখা হবে না।”


No comments:
Post a Comment