ফের নতুন করে ভাটপাড়ায় উত্তেজনা ছড়াল। চলল গুলি। অভিযোগ, বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি চলে। প্রায় ২৫ রাউন্ডের উপর গুলি চলে বলে অভিযোগ। সেইসঙ্গে ব্যাপক বোমাবাজিরও অভিযোগ।
পুলিশের মারে আহত হয়েছেন এক সিআইএসএফ কর্মীও। জখম সিআইএসএফ কর্মীর নাম অজয় সিং। ওই সিআইএসএফ কর্মীর চোখে গুরুতর চোট লেগেছে। অভিযোগ, ওই জওয়ান অর্জুন সিংয়ের বাড়ির নীচে দাঁড়িয়েছিলেন, তখনই তাঁর উপর হামলা হয়।


No comments:
Post a Comment