News H Times ওয়েব ডেস্ক:- ভোটের মুখে এবার খাস কলকাতায় বোমা । বোমা ফেটে জখম ২ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজারহাটে বৈদিক ভিলেজের কাছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজের জন্য রাজারহাট বৈদিক ভিলেজের কাছে লাউহাটি কাঁচকল এলাকায় পাথর মজুত করা ছিল। সেখানে আজ সকালে পাথর সরানোর কাজ করতে জান ২ জন শ্রমিক। তাঁরা পাথর সরাতেই বিস্ফোরণ ঘটে। অভিযোগ, পাথরের খাঁজে রাখা ছিল বোমাটি। পাথর সরাতে গেলেই সেটি ফেটে যায়।

No comments:
Post a Comment