Friday, May 10, 2019

ডানকুনির লজে উদ্ধার হাওড়ার বধূর দেহ

ত্বকের চিকিৎসককে দেখাবেন বলে বুধবার বাড়ি থেকে বেরিয়েছিলেন হাওড়ার লিলুয়ার এক তরুণী গৃহবধূ। সঙ্গে ছিল তাঁর দেড়মাসের পুত্রসন্তান। রাত দশটা নাগাদ এ গৃহবধূর মৃতদেহ মিলল হুগলির ডানকুনি এলাকার হাউজিং মোড়ের কাছে একটি লজ থেকে। দেহের পাশ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই তরুণীর দেড় মাসের ছেলেকে। মৃতার নাম পিঙ্কি ঘোষ বারিক(২৩)। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, ওই তরুণীকে গলায় কাপড়ের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। ঘর থেকে মিলেছে একটি মদের বোতল। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, ওই তরুণী এক যুবকের সঙ্গে সেখানে এসেছিলেন। সেই যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের সন্দেহ, ওই যুবকই তরুণীকে খুন করে পালিয়ে গিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে একনাগাড়ে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে হোটেলের কর্মীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, ওই তরুণী মৃত অবস্থায় পড়ে আছেন। পাশে মাস দেড়েকের শিশু। শিশুটিকে রাতেই পাঠানো হয় একটি বেসরকারি হোমে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পিঙ্কি ঘোষ বারিক নামে ওই তরুণীর বাড়ি লিলুয়া থানার ভট্টনগর গোলবাড়ির দুর্গামন্দির এলাকায়। তাঁর বছর পাঁচেক বয়সী আরও একটি ছেলে রয়েছে। বুধবার সকালে হাওড়ার  জয়সওয়াল হাসপাতালে যাবেন বলে বাড়ি থেকে বেরোন ঐ গৃহবধূ ।   স্বামী সাগর বারিককে বলে যান বিকেল পাঁচটার মধ্যে বাড়ি ফিরে আসবেন তিনি। কিন্তু রাত হয়ে  গেলেও পিঙ্কি বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন করেন তার স্বামী।কিন্ত তার ফোন বন্ধ ছিল।
  লিলুয়া থানাকে খবর পাঠায় হুগলি পুলিশ। লিলুয়া থানা খবর পাঠায় তরুণীর বাড়িতে।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...