News H Times ওয়েব ডেস্ক :- গতকাল সকাল ১০টায় রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে -- এই মর্মে সিবিআই য়ের তরফে নোটিশ দেওয়া সত্ত্বেও সোমবার সিজিও কমপ্লেক্সে যাননি রাজীব কুমার। বদলে সিবিআই অফিসারদের সাতদিনের সময় চেয়ে পাল্টা চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি জানান,ব্যক্তিগত কাজে তিনি এখন উত্তর প্রদেশে আছেন।
কিন্তু কি সেই কাজ?
একটি বিশেষ সূত্রের খবর, হেফাজতে যাওয়া আটকাতে রাজীব কুমার উত্তরপ্রদেশে গিয়েছেন বিজেপির সাহায্য নিতে। রাজীবের তরফে যদিও বলা হয়েছে তিনি পারিবারিক কারণে উত্তর প্রদেশ গিয়েছেন। কিন্তু সিবিআই জেনেছে, পারিবারিক কোনও কাজে নয়, রাজীব কুমার নিজের হেফাজত যাওয়া আটকাতে চরম গোপনীয়তায় নিজের এক আত্মীয়ের মাধ্যমে দরবার করার চেষ্টা করেছেন ওই রাজ্যের বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে।
এই খবর পাওয়ার পরই তৎপরতা বেড়েছে সিবিআই এর তরফে। শোনা যাচ্ছে, রাজীবকে সিবিআই সাত দিন সময় দিচ্ছেনা। সিজিওতে তলব করে ফের নোটিস পাঠানো হচ্ছে তাঁকে।
এদিকে, মঙ্গলবার সিবিআই রাজ্য পুলিশের 'সিট'-র অন্যতম তদন্তকারী আধিকারিক প্রভাকর নাথকে তাঁদের দফতরে তলব করেন। প্রভাকর সারদা তদন্তের সময়ে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নিউটাউন থানায় কর্মরত। এ দিন তাঁর কাছে ওই সময়ের তদন্ত সংক্রান্ত কিছু নথি চাওয়া হয়েছে।
দীর্ঘ টালবাহানা পেরিয়ে সারদা তদন্ত আবারও গতি পেয়েছে,এখন দেখার ,সেই গতির ধারা জারি থাকে নাকি আবারও রাজনীতির কানাগলিতে পথ হারায়।



No comments:
Post a Comment