ওয়েব ডেস্ক:- আগে নেওয়া হত না। এর পর প্লাস্টিক ব্যাবহার কমানোর অজুহাতে বড় বড় বিপণি ও শপিং মল গুলিতে চালু হল ক্যারি ব্যাগ চার্জ নেওয়া।অনেকক্ষেত্রে ক্রেতা জানতেই পারেননা তার মত ক্রয় মূল্যের সাথে জুড়ে দেওয়া হচ্ছে ক্যারি বাগের মূল্য। ঠিক যেমনটা হয়েছে চন্ডীগড়ের বাসিন্দা দীনেশ প্রসাদ রাতুরির সাথে। গত ৫ ফেব্রুয়ারি একটি বিখ্যাত জুতোর বিপণী থেকে এক জোড়া জুতো কিনেছিলেন তিনি। জুতো ও ক্যারি ব্যাগের দাম মিলিয়ে ৪০২ টাকা দিতে হয় তাঁকে। বাড়ি এসে জানতে পারেন জুতো ছাড়া ক্যারিবাগের দাম ও ক্যাশ মেমতে জুড়ে দেওয়া হয়েছে।
এরপরই ব্যাগের আলাদা দাম নেওয়ার কথা জানিয়ে কনজিউমার ফোরামে যান তিনি। সেখানে জানান, বাটা তাঁর কাছ থেকে তিন টাকা নিয়েছে ব্যাগের জন্য। পাশাপাশি, ব্যাগে বাটা লেখা থাকায় সংস্থার বিজ্ঞাপনও হচ্ছে, যেটা হওয়া উচিৎ নয়। তার সাফ কথা টাকাই যদি দেবো তাহলে সংশ্লিষ্ট কোম্পানির বিজ্ঞাপন নেবো কেনো?
এই অভিযোগের ভিত্তিতেই বাটাকে নির্দেশ দেওয়া হয় যে ওই তিন টাকা ছাড়াও সার্ভিসে যে ত্রুটি হয়েছে তার জন্য জরিমানা দিতে হবে। কাস্টমার ফোরাম জানিয়েছে যে, জিনিস কিনলে বিনামূল্যে ব্যাগ দেওয়া দোকানের দায়িত্বের মধ্যে পড়ে। তাই এক্ষেত্রে সেই দায়িত্ব পালন না করার জন্য জরিমানা নেওয়া হয়েছে।
একইসঙ্গে বাটাকে ক্রেতা সুরক্ষা দফতর নির্দেশ দিয়েছে যাতে তারা ক্রেতাদের বিনামূল্যে ব্যাগ দেয়। একদিকে ওই ক্রেতাকে ৩০০০ টাকা জরিমানা দিতে বলা হয়েছে সঙ্গে ১০০ টাকা লিটিজেশন চার্জ। এছাড়া ৫০০০ টাকা স্টেট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশনের লিগাল এইড অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়েছে।
চণ্ডীগড়ের ক্রেতা সুরক্ষা দফতরের এই নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেবল বাটা নয়, এখন প্রায় সমস্ত বিপণি বা ফুড চেইন গুলি তাদের ই বিজ্ঞাপিত ক্যারি বাগের জন্য ২-৩ বা ৫ টাকা আলাদা চার্জ নেয়।

No comments:
Post a Comment