Tuesday, July 30, 2019

জন্ম শতবর্ষেও উপেক্ষিত অজিত কুমার বন্দোপাধ্যায়


সন্দীপ বাগ:- বনেদিয়ানা আর আভিজাত্যের মোড়কে ঘরোয়া আলোচনা আর সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল অজিতকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষের অনুষ্ঠান। মূলত পারিবারিক অনুষ্ঠান হলেও আগ্রহী সুধীজনের প্রবেশাধিকার ছিল। এই পরিবারের কেউই আর হাওড়ার বাসিন্দা নন। এই উপলক্ষ্যে এই দিন সন্ধ্যায় ওনারা হাওড়ায় পরস্পরের সঙ্গে পুর্নমিলিত হলেন।
অজিতকুমার বন্দ্যোপাধ্যায়ের বহুমুখী প্রতিভা ও সামাজিক অবদান মনে রাখার মতো। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। পাশাপাশি ফুটবল খেলায়। ধানবাদ একাদশের রাইট উইঙ্গার ছিলেন। ওনার বড় দাদা ছিলেন একই দলের গোলকিপার। পরে ১৯৪০ সালে শীল্ড ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে এরিয়ানের হয়ে হ্যাট্রিক করে ৪-২ ব্যবধানে হারিয়ে শীল্ড জয়ী হন। সেদিন রাতে ওনার মা রাতের খাবার দেবার সময় মোহনবাগানকে এভাবে হারাবার জন্য ছেলের কাছে নিজের অত্যন্ত খারাপ লাগার কথা বলেছিলেন।
ব্রিটিশদের সঙ্গে লড়াই করে হাইকোর্ট পাড়ায় ১০নং ওল্ড কোর্ট হাউস স্ট্রীটে নিজের চার্টার্ড ফার্ম গড়ে তোলেন। বর্ণবিদ্বেষী ব্রিটিশদের শায়েস্তা করেছেন সুযোগ পেলেই।
সুপুরুষ চেহারা, পোষাক ও রুচিতে খাঁটি বাঙালী ছিলেন। খাদ্য রসিক ছিলেন। সামাজিক মান মর্যাদা বাড়ানোর জন্য গড়ে তোলেন হাওড়া রোটারী ক্লাব।

এই সময় হাওড়ার একমাত্র কলেজ ছিল নরসিংহ দত্ত কলেজ। এখানে বাণিজ্য শাখা ছিল না। উনি কলেজের তৎকালীন অধ্যক্ষ জ্ঞান সেন মহাশয়কে বাণিজ্য শাখা চালু করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
জ্ঞান বাবু বলেন বিশ্বযুদ্ধ চলছে বলে বাণিজ্য শাখার সামান্য প্রয়োজন আছে। যুদ্ধ শেষে পঠনপাঠন হিসেবে এর আর কোনও গুরুত্ব থাকবে না। তখন উনি বিজয়কৃষ্ণ ভট্টাচার্য মহাশয়ের দ্বারস্থ হন। বিজয়বাবু ওনাকে ডাক্তার দীনবন্ধু মুখোপাধ্যায়ের কাছে নিয়ে যান। দীনবন্ধু বাবু বলেন অজিত বাবু দায়িত্ব নিলে তিনি জমি দিতে রাজী আছেন। এই ভাবে ১৯৪৮ সালে তৈরী হল হাওড়ার প্রথম কমার্স কলেজ শিবপুর দীনবন্ধু ইন্সটিটিউশন। অজিতবাবু কলকাতায় নিজের চার্টার্ড ফার্ম ছেড়ে দিনের বেলা আসতে পারবেন না। তাই নতুন ভাবে  তৈরী কলেজের কমার্স বিভাগের পঠনপাঠন শুরু হল সান্ধ্যকালীন সময়ে। নিজের পুত্রদের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হবার সুযোগ থাকা সত্ত্বেও হাওড়ার দীনবন্ধু কলেজে পড়িয়েছেন। আজকের দিনে যা চিন্তার অতীত। ভালো গান করতে পারতেন। রোটারী ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অভিনয় করতেন।
এদিনের অনুষ্ঠানের প্রত্যেড়ক বক্তার থেকেই বনেদিয়ানায় ঋদ্ধ হাওড়ার সেই সময়টাকে পাওয়া গেল। হাওড়াকে আধুনিক ভাবে গড়তে তাঁদের অবদানসমূহকে ছোঁয়ার চেষ্টা ছিল এদিনের অনুষ্ঠানের মূল ভাবনা।
মনোজ মিত্রের নাটক শোনা ছিল উপস্থিত দর্শক- শ্রোতাদের কাছে একটি দুর্লভ অভিজ্ঞতা। এদিন তিনি একটি পুরো নাটক পড়ে শোনান। নাটকের নাম - কাক চরিত্র।


সঙ্গীত পরিবেশনে ঋদ্ধি মিউজিক একাডেমী এবং কাব্যপাঠে সুবীর মিত্রের পরিবেশনা ছিল অসামান্য।
স্মৃতিকথনে ছিলেন সুমন চৌধুরী ও নীলাঞ্জনা রায়।

বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন হচ্ছে না, স্পষ্ট জানিয়ে দিল রেল



HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- বটুকেশ্বর দত্তের মৃত্যুদিনে পাটনার বাড়িতে তাঁকে সম্মান জানাতে এসে  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিহারের বিজেপি নেতা নিত্যানন্দ রাই- ইঙ্গিত দিয়েছিলেন বর্ধমান স্টেশনের নাম বদলের। বিপ্লবী বটুকেশ্বরের জন্ম বর্ধমানেই। কাজেই বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হবে স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের নামে।

এই মুহূর্তে বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের যে  কোনও পরিকল্পনা নেই  একথা স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় রেল। পূর্ব রেলের অধীনে থাকা বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের খবর প্রকাশ্যে আসতেই  দীর্ঘ সমালোচনা ও বিতর্ক চলছিল বেশ কয়েকদিন ধরেই। যদিও মঙ্গলবার রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের কোনও প্রস্তাব এখনই তাঁদের কাছে নেই। 

Monday, July 29, 2019

ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা নিখোঁজ, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার আশঙ্কা


HOWRAH TIMESডিজিটাল ডেস্ক:- সবচেয়ে বড় কফি চেন ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা নিখোঁজ।  এশিয়ার সবচেয়ে বড় কফি এস্টেটের মালিক  ভি জি সিদ্ধার্থের গাড়ির ড্রাইভারের বয়ান‌ অনুযায়ী,  সোমবার সন্ধ্যায়  ম্যাঙ্গালোরের নেত্রাবতী নদীর ওপরে এক সেতুর ওপর দিয়ে গাড়িতে চড়ে যাচ্ছিলেন শিল্পপতি ভি জি সিদ্ধার্থ। তিনি সেতুর ওপরে ড্রাইভারকে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে যান।   সেতুর ওপরে গাড়ি থেকে নেমে যাওয়ার পরে দীর্ঘক্ষণ তিনি না   ফেরায়    ড্রাইভার তাঁকে খুঁজতে যায়। তাঁর মোবাইল সুইচড অফ ছিল। ড্রাইভার তখন শিল্পপতির বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন খবর দেয় পুলিশকে।



ভি জি সিদ্ধার্থ কর্ণাটকের বিজেপি নেতা এস এম কৃষ্ণের জামাই। শিল্পপতি নিখোঁজ হওয়ার খবর শুনে কৃষ্ণর বাড়ির সামনে ভিড় জমতে থাকে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, যেখান থেকে সিদ্ধার্থ নিখোঁজ হয়েছেন, সেই জায়গার নাম জেপ্পিনা মোগারু। যে সেতুর ওপরে তিনি গাড়ি থামিয়েছিলেন, তার নাম উল্লাল ব্রিজ।



ম্যাঙ্গালুরু সিটি পুলিশ জানতে পেরেছে, সোমবার সেতু থেকে এক ব্যক্তিকে জলে ঝাঁপ দিতে দেখা গিয়েছে। তাই নেত্রাবতী নদীতেও তাঁর দেহের সন্ধান চালাচ্ছে ডুবুরিরা।


তাঁর সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। ওই কাজে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। উপকূল রক্ষীদেরও

Friday, July 26, 2019

ফুটবল সাইজের উল্কা আছড়ে পড়ল ধানক্ষেতে, তৈরি হল ৪ ফুট গভীর গর্ত



HOWRAH TIMESডিজিটাল ডেস্ক:- বিহারে একটি ধানের ক্ষেতে উল্কাপিন্ড আছড়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। যে জায়গায় উল্কখন্ডটি পড়ে সেখানে  চার ফুট গভীর গর্ত হয়ে যায়। কিছুক্ষণের জন্য ধোঁয়ায় ভরে যায় চারদিক। বিহারের মধুবনীর এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।



 মধুবনীর জেলাশাসক শীরসত কপিল অশোক জানিয়েছেন ওই পাথরের খণ্ডটির ওজন প্রায় ১৫ কিলোগ্রাম। কারোর গায়ে পড়লে তার মৃত্যু পর্যন্ত হতে পারত।

Thursday, July 25, 2019

অনুপম খুনে যাবজ্জীবন মনুয়া ও তার প্রেমিক অজিতের


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:-স্বামীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হল মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত রায়কে। আজ বারাসতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টের বিচারক তাদের এই সাজা শোনান।

২০১৭ সালের ২ মে বেসরকারি সংস্থার কর্মী অনুপমকে তাঁর বাড়িতেই নৃশংস ভাবে খুন করা হয়। তদন্তে নেমে প্রথমে অন্ধকারে থাকলেও  পুলিশ পরে নানা তথ্যের উপর ভিত্তি করে মনুয়া ও অজিত ওরফে বুবাইকে গ্রেফতার করে পুলিশ।   অনুপমের দেহ ছাড়াও বেশ কিছু জিনিস উদ্ধার হয়। সেই সব প্রমাণের সঙ্গে মোবাইল ফোনের সূত্র ধরে খুনের ১৫ দিন পরে অজিত ও মনুয়াকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে খুনে ব্যবহৃত অস্ত্র, পোশাক উদ্ধার করে পুলিশ। সে সবই আদালতে পেশ করেছে পুলিশ। অজিত যে খুনের সময়ে ঘটনাস্থলে ছিল, তা প্রমাণ করতে তার আঙুলের ছাপ ও ফরেন্সিক রিপোর্টও জমা দেওয়া হয়েছে  ৮৬ দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ।


এদিন মামলার রায় শুনতে ভিড় ছিল আদালতে। অনুপমের মা, বাবা, আত্মীয়েরা ছাড়াও উপস্থিত ছিলেন বন্ধুরা।

এ দিন রায় ঘোষণার পরে কাঁদতে থাকেন অনুপমের মা কল্পনা সিংহ। তিনি বলেন, ‘‘ছেলে-বৌমাকে আমরা খুবই ভালবাসতাম। বৌমা যে এমন করবে, ভাবতেও পারিনি।’’

অনুপমের বাবা জগদীশ বলেন, ‘‘আমি অসুস্থ অবস্থায় এসেছি। এই দু’বছর একফোঁটা ঘুমোতে পারিনি। ওদের ফাঁসির সাজা হলেই আমার ছেলের আত্মা শান্তি পাবে।’

১০ ঘন্টা বন্ধ থাকবে সাঁতরাগাছি স্টেশন, বাতিল বহু দূরপাল্লার ট্রেন ও লোকাল



সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরির কারনে‌ সাঁতরাগাছি স্টেশন ১০ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দঃপূঃ রেল। আগামী রবিবার সকাল ১১-১৫ থেকে রাত ৯-১৫ পর্যন্ত এই স্টেশনে একই সাথে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। বাতিল করা হয়েছে ১৫ টি মেল- এক্সপ্রেস ট্রেন ও ৩০ টি ইএম ইউ লোকাল , ১১টি দূরপাল্লার ট্রেনের ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে।‌


পর্যটক টানতে কলকাতা ও হাওড়া থেকে বকখালি নয়া বাস পরিষেবা


HOWRAH TIMESডিজিটাল ডেস্ক:- ও হাওড়া থেকে বকখালি পর্যন্ত বেসরকারি বাস পরিষেবা চালু হল। হাতানিয়া- দোয়ানিয়া  নদীর ওপর সেতু তৈরি হয়ে যাওয়ায় বকখালি সমুদ্র সৈকতে পর্যটকদের  ভিড় ক্রমশই বাড়ছে। আপাতত দশটি বেসরকারি বাসকে ওই রুটে চলার পারমিট দিল জেলা পরিবহন দফতর। ভাড়া ধার্য হয়েছে ১০২ টাকা এবং হাওড়া থেকে বকখালি পর্যন্ত ১০৮ টাকা।

এদিকে এই রুটে বাস চালু হচ্ছে নামখানা- বকখালি রুটে যে কুড়িটি বাস চালু আছে তাদের রুজিরুটিতে টান পড়তে চলেছে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের।

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...