Saturday, July 13, 2019

কলকাতা মেট্রোর ইতিহাসে নজিরবিহীন ঘটনা, দরজায় আটকে হাত ,বাইরে শরীর। মৃত্যু মেট্রোযাত্রীর


 HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- কলকাতা মেট্রোর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। দুই দরজার মাঝে হাত আটকানো অবস্থাতেই  চলতে শুরু করল মেট্রো। 

হাত ভিতরে আটকে থাকায় গোটা শরীর ঝুলল বাইরে। আর তার ফলেই পার্ক স্ট্রিট থেকে ময়দান গামী মেট্রো স্টেশনের মধ্যে মৃত্যু হল এক যাত্রীর। মৃত যাত্রীর নাম সজল কাঞ্জিলাল। তাঁর বাড়ি কসবা পোস্ট অফিস এলাকায়।৬৬ বছরের সজল বাবু প্রায় প্রতিদিনই নন্দনে লিটল ম্যাগাজিন বিক্রি করতে যেতেন। 

পার্ক স্ট্রিট থেকে কবি সুভাষগামী মেট্রোয় ওঠার চেষ্টা করছিলেন সজলবাবু। মেট্রোতে ভিড় থাকায় তিনি সময়মতো উঠতে পারেননি।  দুই দরজার মাঝে হাত আটকানো অবস্থাতেই মেট্রো চলতে শুরু করে দেয়।


যাত্রীদের চিৎকারেও থামেনি মেট্রো।ট্রেন এগিয়ে যায় আরও কয়েক কিলোমিটার।সজল বাবুর দেহ উদ্ধার হয় প্ল্যাটফর্ম থেকে প্রায় ৬০ মিটার দূরে লাইনের উপর। 



 এই দুর্ঘটনার পরে ঘাতক মেট্রোর চালক ও গার্ডকে সাসপেন্ড করা হয়েছে। কী কারণে মানুষের হাত আটকে থাকা সত্ত্বেও কাজ করেনি দরজার সেন্সর, সেটা খতিয়ে দেখতে চেন্নাই থেকে কলকাতা রওনা দিয়েছে বিশেষজ্ঞের দল। ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায়।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...