Tuesday, June 11, 2019

NRS কাণ্ডের তদন্তে যুগ্ম পুলিশ কমিশনার, পরিবহ কে কেন দেখতে গেলেন না মমতা,প্রশ্ন মুকুলের


News H Times ওয়েব ডেস্ক: এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তার নিগ্রহকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্তের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। যুগ্ম-পুলিশ কমিশনার পর্যায়ের এক অফিসার এই ঘটনার তদন্ত করবেন। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। তদন্তে সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে লালবাজার সূত্রে খবর।
এনআরএসে জুনিয়র ডাক্তারদের উপরে হামলার ঘটনায় ইতোমধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃতদের শিয়ালদহ আদালতে তোলা হবে। সেই সময় জুনিয়র ডাক্তাররা আদালত চত্ত্বরে বিক্ষোভ দেখাবেন বলে সূত্রের খবর।

এদিকে  জুনিয়র ডাক্তারদের উপরে হামলার ঘটনায় গুরুতর আহত পরিবহ কে কেন একবারও দেখতে গেলেন না  মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?  প্রশ্ন তুললেন মুকুল রায়। একটি বিশেষ সম্প্রদায়কে তুষ্ট রাখতেই কি জুনিয়র চিকিৎসকদের উপরে হামলায় আহত জুনিয়র ডাক্তারদের দেখতে গেলেন না মমতা --এই প্রশ্নে সরাসরি আক্রমণ করল বিজেপি।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...