Monday, June 17, 2019

মমতায় আস্থা, উঠল ডাক্তার ধর্মঘট। স্বস্তি রোগীর পরিজনদের


News H Times ওয়েব ডেস্ক:- অবশেষে স্বস্তি, মিটল সাত দিন ধরে রাজ্য জুড়ে চলা অভূতপূর্ব স্বাস্থ্য সংকট। নবান্নে সোমবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে গলল বরফ।

প্রসঙ্গত, এই বৈঠক নিয়েও তৈরি হয়েছিল একাধিক বিতর্ক। বৈঠকের লাইভ কভারেজ হব কি হবে না তা নিয়ে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল অনিশ্চয়তা। অবশেষে লাইভ কভারেজের মধ্যেই হল সেই কাঙ্খিত বৈঠক।

মুখ্যমন্ত্রী ছাড়াওএই বৈঠকে ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচবি মলয় দে, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এছাড়াও প্রশাসনের পক্ষে ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। প্রশাসন-ডাক্তারদের মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন প্রবীণ চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় ও অভিজিৎ চৌধুরী।

জুনিয়র ডাক্তারদের পক্ষে জানানো হয়, হাসপাতালের পরিকাঠামো ভালো না হলে আমাদের ভোগান্তি হয়। আমরা ভগবান হতে চাই না। আমাদের ভালো পরিকাঠামো চাই। তাদের তরফে ১২ দফা দাবি পেশ করা হয়।

দাবিগুলি খতিয়ে দেখে রাজ্য সরকার কতগুলি পদক্ষেপ করতে চলেছেন -

ডাক্তারদের নিরাপত্তায় গোটা রাজ্যে  একটি জরুরি ভিত্তিক নম্বর এবং ই-মেল আইডি।

রোগী কল্যাণ সমিতিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি।

এমার্জেন্সি বিভাগে রোগীর সাথে দুজনের বেশি ঢুকতে না দেওয়া।

রোগীর আত্মীয়দের জন্য একটি গ্ৰিভান্স সেল বা অভিযোগ গ্ৰহণ কেন্দ্র।

এদিকে এই বৈঠকে জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে যাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।


সোমবার রাতেই আটটা নাগাদ পরিবহন কে  দেখতে ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সে পৌঁছন  তিনি। মাথার করোটিতে গুরুতর আঘাত পেয়ে মল্লিকবাজারে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-এ ভর্তি রয়েছেন পরিবহ।






No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...