News H Times ওয়েব ডেস্ক:- ব্যক্তি কে খুন করে অ্যাসিড ঢেলে ঝলসে দেওয়ার পর সেই দেহ প্লাস্টিকে মুড়ে গ্রামেই ফেলে রাখার ঘটনাকে ঘিরে উত্তপ্ত মালদার ইংরেজবাজারের কমলাবাড়ি যদুপুর এলাকা। অভিযোগের তির তৃণমূলের দিকে। নিহতের নাম অসিত সিংহ (৪৫)।
কমলাবাড়ির যদুপুর এলাকার বাসিন্দা অসিত সিংহ রবিবার থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে তাঁর ঝলসানো দেহ উদ্ধার হয়।কিন্তু দুষ্কৃতীরা খুনের পর কেন প্রমাণ লোপাটের চেষ্টা করল, কেন দেহ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হল, তা এখনও স্পষ্ট নয় পুলিসের কাছে। মোস্তাক আলি নামে স্থানীয় এক তৃণমূল কংগ্রেস কর্মীর জমিতে দেহ উদ্ধার হয়।
বিজেপির জেলা সভাপতি সঞ্জীব মিশ্র জানান, মৃত অসিত সিং তাদের দলের কর্মী।যদিও এ প্রসঙ্গে ইংরেজবাজার বিধানসভার বিধায়ক নীহাররঞ্জন ঘোষ জানান, তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে যুক্ত নেই।

No comments:
Post a Comment