News H Times ওয়েব ডেস্ক:- বিশিষ্ট সংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ভরতি রয়েছেন হাসপাতালে।
হার্ট অ্যাটাকের পর বৃহস্পতিবার তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্পরতায় তাঁকে এস এস কে এম এ নিয়ে যাওয়া হয় বলে খবর।
সূত্রের খবর, তাঁর অবস্থা এখন স্থিতিশীল হলেও বিপদ এখনও কাটেনি। কিছুদিন ধরেই বার্ধক্যজনিত ভুগছেন ৭৭ বছরের এই শিল্পী।

No comments:
Post a Comment