News H Timesওয়েব ডেস্ক:-বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ জয় করেছেন চার বঙ্গ সন্তান।অথচ শৃঙ্গ জয়ের এই ব্রিগেডে ছিলেন পাঁচ বঙ্গ সন্তান।
১. রুদ্রপ্রসাদ হালদার, রমেশ রায়, শেখ সাহাবুদ্দিন ও বিপ্লব বৈদ্য এরা সফলভাবে কাঞ্চনজঙ্ঘা র শিখরে পৌঁছলেও খবর ছিলনা হাওড়ার পর্বতারোহী কুন্তল কাঁড়ারের।আর তার পর থেকেই বাড়তে থাকে জল্পনা।কুন্তল কি পারেননি কাঞ্চনজঙ্ঘা জয় করতে!
রুদ্রপ্রসাদ হালদার, রমেশ রায়, শেখ সাহাবুদ্দিন ও বিপ্লব বৈদ্যরা ক্যাম্প ৪ এ নেমে এলেও নামতে পারেননি কুন্তল।
সূত্রে র খবর, কুন্তল অসুস্থ । কুন্তল HA PE( High attitude pulmonary edema) তে আক্রান্ত। ওঁর জন্য চার জন ক্লাইম্বার এবং একজন ডক্টর ক্লাইম্বার গেছেন। আজ রাতের মধ্যেই কুন্তল কে ক্যাম্প চারে নামানোর চেষ্টা চলছে। ওখানে নামলেই অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে কারণ ওখানেই আছে প্রপার মেডিসিন ও ইনজেকশন ।
কুন্তল ফেরার পর আগামী কাল এই টিম নামবে ক্যাম্প ২এর উদ্দ্যেশ্যে । সেখান থেকেই হেলিকপ্টারে রেসকিউ করা হবে।



No comments:
Post a Comment