News H Timesওয়েব ডেস্ক:- ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি পোস্ট করে গ্রেপ্তার হলেন বিজেপির এক মহিলা নেত্রী। ওই নেত্রী যুব মোর্চার হাওড়া জেলার আহ্বায়ক প্রিয়াঙ্কা শর্মা। তাকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম সেল। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
শুক্রবার সকালে অভিযুক্ত বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে ডেকে পাঠান সাইবার ক্রাইম সেলের আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। শেষপর্যন্ত প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া জেলা আদালত। যদিও বিজেপির যুব মোর্চার হাওড়া জেলার আহ্বায়ক প্রিয়াঙ্কা শর্মার দাবি, ‘আমি ছবিটি তৈরি করিনি। পোস্ট করেছিলাম।আমি বিজেপি করি, তাই ইচ্ছাকৃতভাবে হেনস্তা করা হচ্ছে।’ অভিযুক্ত নেত্রীর পাশে দাঁড়িয়েছেন বিজেপির যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং।
তৃণমূল নেতা বিভাস হাজরার দায়ের করা এফআইআরের ভিত্তিতে প্রিয়াঙ্কা শর্মাকে গ্রেফতার করে হাওড়া পুলিসের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।



No comments:
Post a Comment