News H Timesওয়েব ডেস্ক- বেআইনি নির্মাণের স্বর্গ রাজ্য হয়ে উঠেছে হাওড়া শহর। প্রশাসনের সর্বোচ্চ কার্যালয় এই শহরে অথচ এই শহরে আইন ভাঙাটাই এখন আইনে পরিণত হয়েছে।
কখনও কেউ শুনেছে, জরিমানা দিলে বেআইনি নির্মাণ আইনি হয়ে যায়!শিব ঠাকুরের আপন দেশে মাসখানেক আগেও এরকম নিয়ম চালু ছিল হাওড়া পুরনিগমে।তাতে ফল যা হবার হয়েছে।একের পর এক বেআইনি নির্মাণ, থুড়ি, জরিমানা দেওয়া আইনি নির্মাণ বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই শহরে। জরিমানা নিয়ে বেআইনি কে আইনি করার এই সৎ প্রচেষ্টায় পকেট ভরেছে প্রশাসনের 'আলপিন থেকে এলিফ্যান্ট' সক্কলের।
আজ যে ছবিটি আমরা তুলে ধরেছি সেটি হাওড়া আন্দুলের ।
বর্তমানে পাশাপাশি যে দুটি বহুতল মাথা তুলেছে সেই যায়গায় আগে ছিল ব্যক্তিগত মালিকানার একটি বাড়ি। বাড়ির মালিক জনৈক প্রমোটারের থেকে অফার পেলেন বাড়ি ভেঙে ফ্ল্যাট হবার।তিনি রাজি ও হলেন।কিন্ত সমস্য দেখা দিল অন্য জায়গায়। বাড়িটিতে ঢোকা বেরোনো র পথ মাত্র দু-তিন ফুটের। মুশকিল আসান করলেন প্রমোটার ই। বাড়ির পিছনে ছিল একটি যৌথ মালিকানার পুকুর।আলোচনা ও টাকার অফার দিয়ে পুকুরের একদিক বুজিয়ে ফেলে তৈরি হয়ে গেল রাস্তা।মাথা তুলল দুটি বহুতল।
অথচ বেঙ্গল মিউনিসিপ্যাল আইন অনুযায়ী চারতলা একটি বাড়ির অনুমোদন দিতে গেলে দেখতে হবে সেখানে সামনে কমপক্ষে ১৫ ফুটের রাস্তা থাকতে হবে। বহুতলের ক্ষেত্রেও আইন স্পষ্ট।অথচ বাম আমল থেকেই আইন ভাঙার যে স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখা যেত এখন তা একেবারে পূর্ণ দৈর্ঘ্যের,বক্স অফিসে হিট।আর তাই বাম আমলের ১০ ফুট কমতে কমতে আজ দু থেকে আড়াই ফুট রাস্তা তৈরি করেও পাঁচতলা বিল্ডিং মাথা তুলেছে।

No comments:
Post a Comment