Monday, June 24, 2019

রাজ্যে কি ফের সক্রিয় জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন !


 News H Times ডিজিটাল ডেস্ক:- হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে কলকাতা এসটিএফের হাতে গ্রেফতার ৪ জামাত জঙ্গি।   পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গিদের মধ্যে ৩ জন বাংলাদেশের বাসিন্দা৷ আরেক জন বীরভূমের বাসিন্দা৷ তদন্তের স্বার্থে ওই জঙ্গিদের নাম জানায়নি পুলিশ। সূত্রের খবর, এরা মূলতঃ জামাতের হয়ে অর্থ সংগ্রহ ও নতুন জঙ্গি নিয়োগের কাজ করত। সোশাল মিডিয়াতেও এরা যথেষ্ট সক্রিয় ছিল। 


গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা এসটিএফ শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশের চাপাই-নবাবগঞ্জের বাসিন্দা মহম্মদ জিয়াউর রহমান ও রংপুরের বাসিন্দা মামোনুর রশিদ এবং হাওড়া স্টেশন থেকে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা মহম্মদ শাহিন আলম ও বীরভূমের নয়াগ্রামের বাসিন্দা রবিউল ইসলামকে গ্রেফতার করে। 

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সন্ত্রাসবাদের প্রচার সংক্রান্ত বিভিন্ন নথি, মোবাইল ফোন ও আইএস-এর ভিডিও।

ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হচ্ছে।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...